1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

ডিএনসিসি এলাকায় চলছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫০ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় সকাল থেকে চলছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের আওতায় মোট ১ হাজার ৪৯৯টি কেন্দ্রে ৪ লাখ ৭৫ হাজার ৫৪৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গণি মহাখালীর আমতলীতে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এ ছাড়া প্রত্যেক শিশুর অভিভাবককে শিশুদের সুষম খাবার খাওয়ানোর ব্যাপারে সচেতন করা হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে ২ হাজার ৯৯৮ জন স্বাস্থ্যকর্মী, ১৮৩ জন প্রথম সারির এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার কাজ করছেন।

সার্বিক কার্যক্রম মনিটরিং করছেন ডিএনসিসির প্যানেল মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শতভাগ সফল করার জন্য প্যানেল মেয়র মো. ওসমান গণি ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।

এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ