1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

টেকনাফে দেড়শতাধিক রোহিঙ্গা আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১২
  • ১৩৮ Time View

কক্সবাজারের টেকনাফে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৫১ জন নাগরিককে আটক করেছে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা।

সোমবার যে কোনো সময় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ও কোস্টগার্ড সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে ৫টি ট্রলারে করে অনুপ্রবেশের চেষ্টাকালে ১০৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

এর আগে সোমবার ভোরে টেকনাফে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া, জেটিঘাট, নাইট্যংপাড়া, সাবরাং এলাকা থেকে শিশু-নারীসহ মিয়ানমারের আরও ৩৪ নাগরিককে আটক করে বিজিবি ও কোস্টগার্ড।

এছাড়া শুক্রবারে আটক হওয়া মিয়ানমারের ১৩ জন নাগরিক বিজিবি হেফাজতে চিকিৎসাধীন।

বিজিবি টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, প্রয়োজনীয় ওষুধ এবং খাদ্য দিয়ে সোমবার আটক মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

বিজিবি টেকনাফের ৪২ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, সোমবার ভোরে ৩৪ এবং শুক্রবারে আটক হওয়া ১৩ জনসহ মোট ৪৭ জনকে বিজিবির হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার যে কোনো সময় তাদের ফেরত পাঠানো হবে।

প্রসঙ্গত, মিয়ানমারের দাঙ্গা পরিস্থিতির কারণে অবৈধভাবে ব্যাপকহারে মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ শুরু হয়। ইতেমধ্যে, মিয়ানমারের দাঙ্গা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রোববার থেকে সীমান্ত বাণিজ্য শুরু হয়েছে। এরপরও অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ