1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইল-৩ উপনির্বাচন আ’লীগের মনোনয়ন চূড়ান্ত ১৪ অক্টোবর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ অক্টোবর, ২০১২
  • ১৭৫ Time View

টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আগামী ১৩ ও ১৪ অক্টোবর দলীয় ফরম বিক্রি করা হবে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।

এরপর ১৪ অক্টোবরই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সেদিনই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। সাক্ষাতকার অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে।

শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা অনুষ্ঠিত হয় গণভবনে। এতে সভাপতিত্ব করেন বোর্ড সভাপতি শেখ হাসিনা।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সৈয়দ আশরাফুল ইসলাম, সৈয়দ সাজেদা চৌধুরী, আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের ও ড. আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য ডা. মতিউর রহমান ১৪ সেপ্টেম্বর মারা গেলে আসনটি খালি হয়।

আগামী ১৮ নভেম্বর এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত  হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ