1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে রামেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি

টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা না করার দাবি শুরায়ি নেজামের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭-এর আয়োজন ও আনুষাঙ্গিক বিষয়ে দুটি দাবি জানিয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম)। দাবিগুলোর মধ্যে রয়েছে, টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থিদের ইজতেমা আয়োজন না করা এবং ২০১৮ ও ২০২৪ সালের ঘটনায় হওয়া হত্যা মামলাগুলোর অভিযোগপত্র (চার্জশিট) দ্রুত দাখিল করা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেডে দেশের বিভিন্ন জেলা থেকে আসা আলেম-ওলামার অংশগ্রহণে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন তারা।

প্রেস ব্রিফিংয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব ইজতেমা-২০২৭ সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে আয়োজন এবং ইজতেমা মাঠ ব্যবহারের ক্ষেত্রে ২০২৫ সাল থেকে প্রযোজ্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

সভায় সাদপন্থিদের টঙ্গীর ইজতেমা মাঠে ইজতেমা আয়োজন থেকে বিরত রাখা এবং তাদের বিরুদ্ধে ২০১৮ ও ২০২৪ সালের ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত শেষে দ্রুত অভিযোগপত্র দাখিলের দাবি জানানো হয়।

উল্লেখ্য, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান কোনো এক পক্ষের একক কর্তৃত্বাধীন নয়। মাঠ ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা বা নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্তই প্রযোজ্য। পরামর্শ সভায় উত্থাপিত দাবিগুলো আয়োজক পক্ষের অবস্থান; এগুলোকে সরকারের সিদ্ধান্ত নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ