1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

জয় বাংলা স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ৮৩ Time View

‘জয় বাংলা, বাংলার জয়…’। ব্যান্ডের তালের সঙ্গে এগিয়ে চলেছে মিছিল। তাদের মুখে মুখে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান। কেউ লাল কেউ সবুজ আবার কেউবা নীল রংয়ের গেঞ্জি ও টুপি পরে এসেছেন। তাদের কেউ এসেছেন ঢাকার বাইরে থেকে আবার কেউবা রাজধানীর বিভিন্ন এলাকার। সবার গন্তব্য ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশ।

শনিবার দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল ১০টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে উদ্যানে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছোট বড় বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলে আগতদের সংখ্যা বাড়তে থাকে। দুপুর ২টার মধ্যে ঢাবির মহসিন হল মাঠসহ রাস্তাঘাট যানবাহন স্ট্যান্ডে পরিণত হয়।

uddan-(1)

সরজমিনে দেখা গেছে, সমাবেশের কারণে দুপুর ২টার আগেই ঢাবির আশেপাশে যানজট সৃষ্টি হয়। ঢাবি ক্যাম্পাসে কর্তব্যরত আইন শৃংখলা বাহিনীর সদস্যরা রাস্তায় যানবাহন রেখে যানজটের সৃষ্টি যেন না হয় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীদের বাসসহ যানবাহন ঢাবি ক্যাম্পাস ছাড়িয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পর্যন্ত ঠেকেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি পাওয়ায় সোহরাওয়ার্দীর নাগরিক সমাবেশে আসা নেতাকর্মীদের মধ্যে ৭০ বছরের বৃদ্ধ থেকে পাঁচ বছরের ছোট্ট শিশুদেরও দেখা গেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধামরাই থেকে আগত স্বপন নামের এক তরুণ বলেন, ১৯৭১ সালে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাবার মুখে শুনেছি, আজ তার সুযোগ্য কন্যার মুখে একই স্থানে ভাষণ শুনে ইতিহাসের সাক্ষী হতে এসেছি। তার মতো হাজারও তরুণ ৪৬ বছর পর ঐতিহাসিক সমাবেশের সাক্ষী হতে এসেছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ