1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

জয়ে নতুন বছর শুরু ম্যানসিটির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ১৪৬ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার ইতিহাদ স্টেডিয়ামে নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে বার্নলিকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে সিটিজেনরা। কিন্তু গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় বার্নলি। ৩২ মিনিটে সিটির ফার্নানদিনহো লাল কার্ড দেখলে খেলার চিত্রটা পাল্টে যায়।

১০ জন নিয়ে খেলতে থাকা ম্যানসিটিকে ৫৮ মিনিটে উল্লাসে মাতান ফরাসি ডিফেন্ডার ক্লিসি। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো।

আবার ৭০ মিনিটে ব্যবধান কমায় অতিথিরা। কিন্তু বাকি সময়ে নিজেদের জাল অক্ষত রেখে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে সিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ