1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

জয়ের মিট দ্য প্রেস ঢামেক মিলনায়তনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩
  • ১২৩ Time View

joyপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের ‘মিট দ্য প্রেস’ এর স্থান পরিবর্তন করা হয়েছে। ধানমণ্ডি ৩ নম্বরে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের বদলে এই মতবিনিময় হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, মঙ্গলবার বিকেল তিনটা ৪৫ মিনিটে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন জয়। সাম্প্রতিককালে হরতালের সহিংসতায় অগ্নিদগ্ধদের দেখতে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে যাবেন তিনি। এ কারণে অনুষ্ঠানের ভেন্যু ঢামেক হাসপাতালের মিলনায়তনে স্থানান্তর করা হয়েছে। আর সময় পিছিয়ে দেওয়া হয়েছে ৪৫ মিনিট। এর আগে বিকেল ৩টায়  এটি হওয়ার কথা ছিল।

আশরাফুল আলম খোকন জানান, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সজীব ওয়াজেদ জয় আসন্ন নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ আওয়ামী লীগ যেসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে, তা তুলে ধরবেন। বাংলাদেশকে কিভাবে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যে জয় তার নিজস্ব চিন্তা-চেতনাগুলোও সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করতে চান বলে জানান তিনি।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তিগত উন্নয়নের পথে বাংলাদেশের সকল সম্ভাবনা দিক তুলে ধরে কথা বলবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ