1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীউদযাপন ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি রংপুর আদালত ভবনে লিফট সংকট, ৩০ আদালতের জন্য ২ লিফট মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি: জহির উদ্দিন স্বপন ক্রিকেট-ফুটবলে আজকের টিভি সূচি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০৮ Time View

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে। এটি ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রবিবার (১৮ মে) তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

৮২ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শ নেন এবং গত শুক্রবার তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়।
ক্যান্সারটি ‘হাই-গ্রেড’ শ্রেণিভুক্ত এবং এর গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯। তাই ধারণা করা হচ্ছে, শরীরে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

তবে বাইডেনের দপ্তর জানায়, এটি হরমোন-সংবেদনশীল ক্যান্সার হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। বর্তমানে বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন বিকল্প পদ্ধতি নিয়ে ভাবছেন।

এ খবর এমন সময় এলো, যখন মাত্র এক বছর আগে বাইডেন তার বয়স ও স্বাস্থ্যের অবনতির কারণে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন।

প্রোস্টেট ক্যান্সার হলো পুরুষদের জন্য ত্বকের ক্যান্সারের পর দ্বিতীয় সর্বাধিক মাত্রায় হওয়া ক্যান্সার। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, প্রতি ১০০ জনে ১৩ জন পুরুষ জীবনে কোনো না কোনো সময় এ রোগে আক্রান্ত হন।

বার্ধক্যই এ ক্যান্সারের সবচেয়ে বড় ঝুঁকির কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।

হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বাইডেন বেশিরভাগ সময় গণমাধ্যম ও জনসমক্ষে কমই দেখা দিয়েছেন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধী অধিকার সংগঠন ‘অ্যাডভোকেটস, কাউন্সেলরস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ফর দ্য ডিজেবলড’-এর এক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

মে মাসে এক সাক্ষাৎকারে বাইডেন জানান, ২০২৪ সালের নির্বাচনের লড়াই থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য ‘কঠিন’ ছিল।

উল্লেখ্য, ক্যান্সার গবেষণার ক্ষেত্রে বাইডেন দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
২০১৫ সালে তার বড় ছেলে বিউ বাইডেন ব্রেন ক্যান্সারে মারা যান। ২০২২ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন মিলে ‘ক্যান্সার মুনশট’ নামে একটি গবেষণা উদ্যোগ পুনরায় চালু করেন, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখ ক্যান্সার মৃত্যুরোধ করা।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ