1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

জোকোভিচকে হারিয়ে ফাইনালে ডমিনিক

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৬৩ Time View

তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নোভাক জোকোভিচকে হারিয়ে এটিপি ফাইনালসের ফাইনালে উঠেছেন অস্ট্রিয়ার ডমিনিক টিম।

লন্ডনে শনিবার সেমিফাইনালে পাঁচবার ম্যাচ পয়েন্ট সেভ করেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি সার্বিয়ান তারকা জোকোভিচ। দুই ঘণ্টা ৫৭ মিনিটের লড়াই শেষে হারেন ৭-৫, ৬-৭ (১০-১২), ৭-৬ (৭-৫) গেমে।

রবিবারের ফাইনালে গতবারের ইউএস ওপেনজয়ী টিমের প্রতিপক্ষ দানিল মেদভেদেভ বা রাফায়েল নাদাল। দিনের পরের ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবেন তারা।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে খেলেন মৌসুম শেষের এই টুর্নামেন্ট। প্রতি গ্রুপে সবাই একে অন্যের মুখোমুখি হন একবার করে। দুই গ্রুপের সেরা দুজন খেলোয়াড়কে নিয়ে হয় সেমিফাইনাল। এর পর ফাইনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ