1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৬৩ Time View

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে ২১ জুলাই থেকে ২৪ আগস্টের মধ্যে দুটি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে এ খবর।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, ইংল্যান্ডের মাটিতে আসন্ন সীমিত ওভারের সিরিজ শেষ করার পরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান। যেখানে বাড়তি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তাদের দল।

ওয়াসিম খান বলেছেন, মূলত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই আমরা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আলাপ করে একটি টেস্টের বদলে দুটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

পিসিবির প্রধান নির্বাহী আর জানান, আগামী আট মাস ভীষণ ব্যস্ত সময় কাটাবে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের বাইরে তারা খেলবে ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে। ভারতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এ ছাড়া স্বাগতিক হিসেবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও আগামী আট মাসে সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ