1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

জিল্লুর রহমানের মৃত্যুতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের শোক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩
  • ১৭২ Time View

ঢাকা, ২০ মার্চ ২০১৩ :

মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে আমি গবীরভাবে শোকাহত। তাঁর খবর শুনে আমি বাকরুদ্ধ হয়েছি। জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের রাজনৈতিক গগনের এক দ্রুবতারার মতো। তিনি ছিলেন আমাদের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে আজকের অবস্থান পর্যন্ত তাঁর অবদান অবিস্বরনীয় হয়ে থাকবে। বর্তমান পরিস্থিতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বলিষ্ঠ ভূমিকা ছিলো অত্যন্ত জরুরী। তাঁর মৃত্যুতে আমরা হারালাম- একজ বরেন্য নেতাকে আর দেশ হারালো- এক সুযোগ্য সন্তানকে।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ