1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

জিম্বাবুয়ে সফরে ভারতের অধিনায়ক রাহানে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১৭২ Time View

rahaneসোমবার আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করল সন্দীপ পাতিল অ্যান্ড কোং৷আগামী মাসে টিম ইন্ডিয়ার জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলার কথা রয়েছে৷ ১০ জুলাই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-জিম্বাবুয়ে৷ যদিও এখনও সফরের বিস্তারিত সূচি জানায়নি বিসিসিআই৷ এই প্রথমবার ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অজিঙ্ক রাহানেকে৷

আগেই জানা গিয়েছিল যে জিম্বাবুয়ে সফরে দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হবে৷বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির নাম সেই তালিকায় ছিল৷ কিন্তু এদিন দেখা গেল যে শুধু ধোনি-কোহলিই নন, সুরেশ রায়না, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও রবিচন্দ্রন অশ্বিন সহ-সাতজন সিনিয়র ক্রিকেটারকে এই সফরে পাঠানো হচ্ছে না৷সিনিয়ররা আগেই জানিয়েছিলেন যে তারা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলে ক্লান্ত৷তাই তাদের বিশ্রাম প্রয়োজন৷সেক্ষেত্রে মনে করা হচ্ছিল রায়না বা রোহিতই ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন৷কিন্তু রায়না-রোহিত বিশ্রাম নেওয়ায় বোর্ডের হাতে অধিনায়কের জন্য রাহানে ছাড়া আর কোনো বিকল্পই ছিল না৷

অন্যদিকে, শেষ দশ মাস ধরে দলের ডিরেক্টরের দায়িত্বে থাকা রবি শাস্ত্রীও জিম্বাবুয়ের বিমান ধরছেন না৷ ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার জন্যই তিনি যাবেন না বলে খবর৷ চলতি মাসেই বাংলাদেশের মাটিতে ২-১ সিরিজ খোওয়াতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে৷ সেই দলের আট জন ক্রিকেটারই থাকছেন না এই সিরিজে৷

১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন মনোজ তিওয়ারি৷ বাংলাদেশ সফরে প্রায় দু’বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন করেছিলেন হরভজন সিং৷ আইপিএল-এ দারুণ পারফরম্যান্সের সুবাদেই জায়গা হয়েছিল তার৷ পদ্মাপারে ভালো খেলেই ফের ওয়ানডে দলেও জায়গা হলো তার৷ মনোজ-ভাজ্জির পাশাপাশি ফিরলেন রবিন উথাপ্পা, কেদার যাদব ও কর্ণ শর্মা৷ উইকেটের পিছনে উথাপ্পাকেই দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷ অন্যদিকে, শেষ কয়েক বছর আইপিএল-এ ভালো খেলার পুরস্কার পেলেন মণীশ পাণ্ডে ও সন্দীপ শর্মা৷ এই দু’জনেই প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেলেন তারা৷ পাণ্ডে কর্ণাটকের হয়েও শেষ এক বছর ভালো খেলেছেন৷

ভারতীয় দল: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মুরলী বিজয়, আম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, হরভজন সিং, অক্ষর প্যাটেল, কর্ণ শর্মা, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা ও সন্দীপ শর্মা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ