1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

জিডিপি বাড়লেও নির্বাচন নিয়ে বিতর্ক আছে: তাজুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫৮ Time View

গত ১২ বছরে দেশ অনেক এগিয়েছে। আমাদের জিডিপি অনেক বেড়েছে। বিশেষ করে গত ১২ বছরে দেশ অনেক এগিয়েছে যদিও আমাদের নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক আছে।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে গ্রাম আদালত কার্যক্রমের ওপর প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এ কথা বলেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মন্ত্রী বলেন, গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা দিনে দিনে গ্রামীণ জনগণের নিকট জনপ্রিয় হয়ে উঠছে। গ্রাম আদালতের আইনগত বিষয়গুলো আরো যুগোপযোগী করার জন্য সরকার ইতোমধ্যে সংশোধনের ব্যবস্থা নিয়েছে। আগামীতে গ্রাম আদালত ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে দেশের সব ইউনিয়নে গ্রাম আদালত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ইতিবাচক পরিবর্তনে উপজেলা নির্বাহীদের অবদান রাখার আহ্বান জানান মন্ত্রী।

গ্রাম আদালত কার্যক্রমের বাস্তবতা পরিদর্শনে উপজেলা নির্বাহীদের আহ্বান জানান তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, সমাজে অনেক ধরনের বাধা আছে এগুলোর সমাধান করতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে, জনবল সংকট আছে। স্বল্প সময়ের মধ্যে সেগুলো কাটিয়ে উঠা সম্ভব বলেও মনে করেন তাজুল ইসলাম।

কর্মশালায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জিসহ দেশের ১২৮টি উপজেলার নির্বাহী অফিসাররা কর্মশালায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ