1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াত-শিবিরের নিবন্ধন বাতিলের আহ্বান জানালেন হানিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩
  • ১৭৪ Time View
hanifজামায়াত-শিবিরকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে নির্বাচন কমিশনের নিকট তাদের নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিইউস্থ কার্যালয়ে যুবলীগ এর উদ্দ্যোগে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।
এ সময় হানিফ বলেন, এ সরকারের ব্যপক সার্থকতার পাশাপাশি ব্যর্থতাও আছে। তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা তাদের সার্থকতার প্রচার করেনি। আর তাই এত ভালো কাজ করার পরেও সিটি র্কপোরেশন নির্বাচনে হারতে হয়েছে।
তিনি বলেন, বিরোধী দল আওয়ামীলীগের দুর্বলতা নিয়ে জনগণের কাছে তাদের নামে অপপ্রচার করেছে। যার কারণে জনগণ এখন মনে করে সরকার পদ্মা সেতুর টাকা লুট করে খেয়েছে। কিন্তু এ কথা সম্পূর্ন মিথ্যা।
রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের রায়ে কোন মন্তব্য করেনি। কেননা তারা এই যুদ্ধাপরাধীদের নিয়েই ৩০ -৩২ বছর ধরে ঘর সংসার করে যাচ্ছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। বরং তারা বার বার এ যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছে।
তিনি কর্নেল ওলি আহমেদের কথা উল্লেখ করে বলেন, ‘এক সময় আপনিই বেগম জিয়া এবং তার পুত্র কে চোর বলেছিলেন। কিন্তু আজকে আবার তার পাশে বসে একসাথে ইফতার করছেন। তাহলে কেন আজ আপনি আজকে এই চোরের পাশে? আপনি কি আপনার কথা প্রত্যাখান করেছেন? নাকি অন্য কিছুর আসায় আছেন?’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ