1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

জাপানি তোরা-সান সিরিজের দ্বিতীয় ছবি বাংলাদেশে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২১ Time View

বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস, জাপান ফাউন্ডেশন ও এনটিভির যৌথ উদ্যোগে বাংলাদেশি দর্শকদের জন্য প্রচার হতে যাচ্ছে চলচ্চিত্র তোরা-সান সিরিজের ‘তোরা-সানের বিভক্ত প্রেম’।

বুধবার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার করা হবে এনটিভিতে। পরবর্তীতে এই সিরিজের আরও একটি ছবি আগামী মার্চে এনটিভিতে প্রচার করা হবে।

হাস্যরসের সঙ্গে মানবতাবোধে পরিপূর্ণ এই ছবি দর্শককে কখনও হাসাবে, কখনও কাঁদাবে। তোরা-সান নামের এক ভবঘুরের ব্যর্থ প্রেমের কাহিনি আর তার পরিবারকে নিয়ে গড়ে উঠেছে এই ছবির গল্প। যে প্রায় সময়ই দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ায় আর হঠাৎই টোকিওর শহরতলীর নিজ বাড়িতে হাজির হয়।

ছবির চরিত্রগুলোর গভীরতা, পারিবারিক জীবনের আবেগ আর মানবিকতার    কাহিনী এই সিরিজের সব ছবিকেই দীর্ঘদিন ধরে রাখে প্রেক্ষাগৃহে। ১৯৬৯ সালে প্রথমবার নির্মাণের পর তুমুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় তোরা-সানকে নিয়ে মোট ৪৮টি পর্ব নির্মাণ করা হয়েছে ১৯৯৫ সাল পর্যন্ত। ১৯৯৭ সালে এর একটি বিশেষ পর্বও প্রদর্শিত হয়।

জাপান ফাউন্ডেশনের সহায়তায় এনটিভিতে প্রচারিত এবং প্রচারিতব্য বাংলায় ডাবিং করা ‘তোরা-সান’ সিরিজের তিনটি নির্বাচিত ছবি কেবল বিনোদনই নয়, বরং জাপানের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের নানা দিকের সঙ্গে বাংলাদেশের দর্শকদের পরিচয় করিয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ