1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

জাগো এফএমে জামিলের প্যারা কল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭
  • ১৩৪ Time View

মীরাক্কেল তারকা জামিল হোসেনকে পাওয়া যায় ব্যতিক্রমী সব কাজে। এবার তিনি দেশের জনপ্রিয় রেডিও ষ্টেশন ‘জাগো এফএম ৯৪.৪’ এ ‘প্যারা কল’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।

সপ্তাহের প্রতি শনিবার-বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা এটি প্রচার হচ্ছে। চলতি মাসের শুরু থেকেই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে।

জামিল বলেন, ‘সবসময় দেখা যায় শ্রোতারা রেডিওতে ফোন করে কথা বলেন। কিন্তু এই অনুষ্ঠান থেকে শ্রোতাদের কাছে ফোন দেয়া হয়। তাদের সঙ্গে বিচিত্র সব আলাপে মেতে উঠি।’

তিনি বলেন, ‘প্রতিদিনই নতুন সব মানুষের সঙ্গে কথা হচ্ছে। বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। কাজটি আমি দারুণ উপভোগ করছি। সবাইকে বলতে চাই আপনারা অনুষ্ঠানটি শুনবেন অবশ্যই মজা পাবেন।’

জামিল বর্তমানে ব্যস্ত ধারাবাহিক নাটক নিয়ে। তার অভিনীত হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘চাপাবাজ’ নাটকটি প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। মিলন ভট্টোর পরিচালনায় ‘ইনডিসিপ্লিন’ প্রচার হচ্ছে আরটিভিতে এবং দেশ টিভির জন্য আর বি প্রিতমের ‘কম ইউনিটি’।

এছাড়া জামিল অভিনীত চলচ্চিত্র ‘রঙ ঢঙ’ ছবির শেষ লটের শুটিং আগামী ফেব্রুয়ারি মাশে পাঁচ তারিখ থেকে শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ