1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

জজ আদালতে ঐশীর জামিন আবেদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩
  • ১০২ Time View

পুলিশ দম্পত্তি হত্যার দায়ে গ্রেফতার তাদের একমাত্র মেয়ে ঐশীর জামিনের জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তার আইনজীবী মাহাবুব হাসান রানা ও রেজাউর রহমান টিংকু ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই জামিন আবেদন করেন। গত ৫ সেপ্টেম্বর নিম্ন আদালতে জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে এই আবেদন করা হয়।

বিচারক মোঃ জহুরুল হক আগামী ১ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেন। এজন্য তিনি নিম্ন আদালতের নথিও তলব করেছেন।

গত ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে ঐশী জবানবন্দি দেন। পরবর্তীতে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল মর্মে উল্লেখ করে ৫ সেপ্টেম্বর এ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত তা নথিভুক্ত রাখার নির্দেশ দেন। বর্তমানে ঐশী কাশিমপুর কারগারে আছেন।

উল্লেখ্য, ১৬ আগস্ট সন্ধ্যায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজ রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত মরদেহ রাজধানীর মিন্টো রোডের চামেলীবাগে নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ওই হত্যাকা-ের পর ঐশী রহস্যজনকভাবে নিখোঁজ ছিল। পরদিন ১৭ আগস্ট দুপুরে ঐশী পল্টন থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ