1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর

চৌদ্দগ্রামে ডাকাতি, গৃহকর্তা খুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
  • ১৩৮ Time View

1631কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতদল শ্বাসরোধ করে গৃহকর্তা ও সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার আলী আকবর (৭০) কে খুন করেছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার চাঁনশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁনশ্রী গ্রামের আলী আকবরের দুই ছেলে বিদেশে থাকেন। রোববার দিবাগত গভীর রাতে সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় ১৫/২০ মিনিট ব্যাপী ঘরে লুটপাট চালায়। এসময় ঘরের মহিলাদের মারধর করার সময় গৃহকর্তা আলী আকবর বাধা দিলে ডাকাতরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ডাকাত দল স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে জানা গেছে।

বেলা ১১টায় চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ