1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

গ্রাম পুলিশ মহাসমাবেশের ভেন্যু পরিবর্তন, থাকবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। নতুন ভেন্যু হিসেবে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড নির্ধারণ করা হয়েছে। আগামী ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (৩১ অক্টোবর) শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। দেশের সব জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকদের কাছে পাঠানো চিঠিতেও বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠেয় গ্রাম পুলিশ মহাসমাবেশ পূর্বনির্ধারিত শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠের পরিবর্তে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে (ঢাকা-১২১৫) অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে দেশের সব গ্রাম পুলিশ সদস্যকে নির্ধারিত পোশাক পরিধান করে ৭ নভেম্বর সকাল ৮টার মধ্যে মহাসমাবেশস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মহাসমাবেশ আয়োজনের স্থান পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকদের অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ