1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

চীনা শিল্পীর স্টুডিওতে বসানো আড়ি পাতার যন্ত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ১৯৮ Time View

বিক্ষুব্ধ চীনা শিল্পী আই ওয়েইওয়েই তাঁর স্টুডিওতে গোপনে বসানো কিছু আড়ি পাতার যন্ত্র 7y7ausdiasdআবিষ্কার করার পর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।
আই ওয়েইওয়েই বেজিংয়ে তার স্টুডিও-র ভেতর এই সব আড়ি পাতার সরঞ্জামগুলো সদ্যই আবিষ্কার করেছেন।
তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ওই সরঞ্জামগুলো বৈদ্যুতিক সকেটের ভেতর লুকোনো ছিল।
শিল্পী সম্প্রতি জার্মানিতে এক সফরে গিয়েছিলেন।
আই ওয়েইওয়েই জানাচ্ছেন, তাঁর পরিকল্পনা ছিল জার্মানি থেকে ফেরার পরই তিনি বেজিংয়ে তার স্টুডিওটি নতুন করে সাজাবেন।
কিন্তু স্টুডিও নতুন করে সাজানোর কাজ শুরু করতে গিয়েই ওই সব আড়ি পাতার যন্ত্রপাতিগুলো ধরা পড়ে।
ধারণা করা হচ্ছে, চার বছর আগে চীনের পুলিশ যখন আই ওয়েইওয়েই-কে আটক করে ধরে নিয়ে গিয়েছিল, তখনই গোপনে তার স্টুডিওতে এই সব যন্ত্রপাতিগুলো বসানো হয়।
আই ওয়েইওয়েই অতীতে বহুবার প্রকাশ্যেই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও তাদের সরকারের তীব্র সমালোচনা করে চীনা কর্তৃপক্ষের বিরাগভাজন হয়েছেন।
শিল্পীর বিদেশযাত্রা ঠেকাতে চীন চার বছর ধরে তার পাসপোর্টও বাজেয়াপ্ত করে রেখেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ