1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

চাঁদাবাজি মামলায় তারেকের জামিনের মেয়াদ বাড়লো ৬ মাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২
  • ১৫২ Time View

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির মামলায় জামিনের মেয়াদ ফের ছয় মাস বাড়ালেন হাইকোর্ট।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে তারেক রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এএইচএম কামরুজ্জামান।

এএইচএম কামরুজ্জামান বলেন, ‘ধানমন্ডির জনৈক আমীন উদ্দিন গুলশান থানায় ২০০৭ সালের ৮ মার্চ  এ মামলাটি দায়ের করেন। ওইদিনই তারেক রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। একই মাসের ১৭ তারিখে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়।  পরে আদালতে মামলা বাতিলের আবেদন জানালে ২০০৭ সালের ১৭ এপ্রিল আদালত মামলা স্থগিত করে রুল জারি করেন।’

তিনি বলেন, ‘পরে জামিনের আবেদন জানালে আদালত জামিন মঞ্জুর করেন। সর্বশেষ গত ১৯ জানুয়ারি ছয় মাসের জামিন দেন আদালত। আজ আবার আবেদন জানালে জামিনের মেয়াদ আরো ছয় মাস বৃদ্ধি করেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ