1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ঘরের মাঠে লেভান্তের কাছে রিয়ালের হার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৬৪ Time View

স্প্যানিশ লা লিগায় আবারও পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে লেভান্তের কাছে ২-১ গোলে হেরেছে লস ব্লাঙ্কোস।

ম্যাচের শুরুতেই নবম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের এডার মিলিতাও। দশজনের দল হয়েও মিনিট চারেক পরই লিড নিয়ে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টনি ক্রুসের অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন আসেনসিও। তবে, ফার্স্ট হাফেই সমতা ফেরায় লেভান্তে। মোরালেসের নিশানায় স্কোরলাইন ১-১।

বিরতির পর গোল আদায়ের অনেক চেষ্টা করেও সফল হয় নি রিয়াল মাদ্রিদ। উল্টো ৭৬ মিনিটে রজার মার্টির গোলে ২-১ এর জয় পায় লেভান্তে। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে ২ ম্যাচ কম খেলেও তাই ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে গোলশুন্য ড্র করেছে আর্সেনাল-ম্যানইউ। ইতালিয়ান সিরি-আতে টেবিলের শীর্ষে থাকা এসি মিলান ২-১ এ হারিয়েছে বোলোনিয়াকে। সাম্পোদরিয়ার সাথে ২ গোলে জিতেছে য়্যুভেন্তাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ