1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

গ্রিজম্যানের নৈপুণ্যে অ্যাথলেটিকোর জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১০৬ Time View

ঘরের মাঠে দুর্দান্ত জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। রোববার গ্রিজম্যানের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে সিমিওনের শিষ্যরা।

আগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখানো ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে অ্যাথলেটিকো। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১০ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন গ্রিজম্যান। ফলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটে কেভিন গামেইরোর গোলে লিড দ্বিগুণ করে অ্যাতলেটিকো। আর ৮৩ মিনিটে গ্রিজম্যান নিজের দ্বিতীয় গোল করলে ৩-০ গোলের দারুন জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ