1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

গোলের রেকর্ড গড়ল রিয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১৫৬ Time View

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। হেরেও ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালের টিকিট পেয়ে গেছে জিনেদিন জিদানের দল। দুই লেগ মিলে রিয়াল জয় পেয়েছে ৪-২ ব্যবধানে।

হেরে যাওয়া ম্যাচটিতে গোলের রেকর্ড গড়েছে লস ব্লাঙ্কসরা। এস্তাদিও ভিসেন্তে ক্যালদেরনে রিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেছেন ইসকো। খেলার ৪২ মিনিটের মাথায় স্প্যানিশ এই মিডফিল্ডার গোলটি করলে রেকর্ড বইয়ে নাম উঠে যায় রিয়ালের।

এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৬১ ম্যাচে গোলের দেখা পেল রিয়াল। রেকর্ডটা এখনও অবশ্য এককভাবে নিজেদের দখলে নিতে পারেনি রিয়াল। বর্তমানে তারা ভাগ বসিয়েছে বায়ার্ন মিউনিখের রেকর্ডে।

এর আগে টানা ৬১ ম্যাচে গোলের দেখা পেয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। পরবর্তী ম্যাচে সেভিয়ার বিপক্ষে আর মাত্র একটি গোল করলেই টানা গোল করার রেকর্ডটি এককভাবে নিজেদের দখলে নেবে রিয়াল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ