1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’ নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি

গান গেয়ে মঞ্চ মাতালেন শাকিব খান (ভিডিও)

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৮২ Time View

নায়ক শাকিব খানের নাচের প্রশংসা অনেক আগে থেকেই করে আসছেন দর্শক। ১৭ বছরে ফিল্ম ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গানে ঠোঁট মিলিয়ে নাচতে দেখা গেছে তাকে।

মালেক আফসারীর ‘মনের জ্বালা’ ছবিতে একটি গানও গেয়েছিলেন তিনি। তবে ভক্তদের মাতাতে বাদ্যযন্ত্রের তালে মাইক্রোফোন নিয়ে সরাসরি গান করলেন এই প্রথম।

গেল মাসের শেষে পশ্চিমবঙ্গের নন্দিগ্রামে একটি স্টেজ শো-তে তিনি গান গেয়ে মঞ্চ মাতান। শাকিবের কণ্ঠে তার ‘বসগিরি’ ছবির ‘মন তোকে ছাড়া’ শিরোনামের গানটি শুনে উৎসুক হাজারো জনতা করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়েন!

এমনই একটি ভিডিও পাওয়া গেল ইউটিউবে। জানা গেছে, সেখানকার পল্লী উৎসবে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন শাকিব খান। গান পরিবেশনার পর তিনি তার জনপ্রিয় কিছু গানে নেচেও দর্শকদের মাঝে বাড়তি আনন্দ ছড়ান।

শাকিব বর্তমানে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ছবিতে  কাজ করছেন। এই ছবিতে শাকিবের নায়িকা কলকাতার শুভশ্রী। এছাড়া নায়িকা বুবলীর সঙ্গে ‘অহংকার’ নামের আরও একটি ছবিতে তিনি অভিনয় করছেন। পাশাপাশি ভেঙ্কটেশের প্রযোজনায় কোয়েল মল্লিকের সঙ্গে শিগগিরই একটি ছবি শুরুর ঘোষণা দিবেন শাকিব।

দেখুন শাকিব খানের গাওয়া গানের দৃশ্য :

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ