1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব

গাজীপুরে রেস্তোরাঁয় বিস্ফোরণে দগ্ধ ১৮

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৩ Time View

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় রাঁধুনি হোটেল নামের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে রেস্তোরাঁ ধসে পড়েছে। এ ছাড়া পাশের আরেকটি রেস্তোরাঁর একাংশ ধসে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত ও দগ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে পৌনে ২টার দিকে রাঁধুনি রেস্তোরাঁয় বিস্ফোরণ হয়। বিকট শব্দে পাশের তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একাংশ ধসে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। তবে বিস্ফোরণটি কী কারণে ঘটেছে, তা তারা নিশ্চিত করতে পারেনি।
এ ঘটনায় দগ্ধ ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারা হলেন আল আমিন (৩২), আরিফুল (১৮), জুবায়ের (১৬), নাজমুল (২২), জাহিদ (২৫), আলমগীর (২৭), মারুফ (২৩), মাসুদ (১৮), সুফিয়ান (২২), জাহাঙ্গীর (২০) এবং শুক্কুর আলী (১৯)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা গ্যাস থেকে বিস্ফোরণের ধারণা করছে। দুই হোটেলে পাইপলাইনের গ্যাসের পাশাপাশি সিলিন্ডারও ছিল। তবে ঠিক কীভাবে ওই বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত শেষে বলা যাবে।’
গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, পাশাপাশি তিন ও চার তলা দুটি ভবনের নিচতলায় ওই দুই খাবার হোটেল। দুই হোটেলের মাঝ বরাবার স্যুয়ারেজ লাইন গেছে। ওই লাইন ছিল ঢাকনা দেওয়া। হতে পারে ময়লা আটকে গিয়ে সেখানে গ্যাস জমে গিয়েছিল। এর আগেও কিছুটা দূরে এই স্যুয়ারেজ লাইনেই বিস্ফোরণ হয়েছিল গত রোজায়।
এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. শাহিনুর ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিতে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ