1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

গাজীপুরে বাস চাপায় নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪৮১ Time View

গাজীপুরে বিআরটিসির একটি বাস চাপায় দুই সিএনজি অটোরিকশার আরোহী নিহত ও ৪ জন asdyasgdlsa;'আহত হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, শ্রীপুরের ফরিদপুর গ্রামের ঈমান আলীর ছেলে আব্দুর রশীদ (৫৪) ও অজ্ঞাতনামা নারী। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বিআরটিসির চালক পলাতক রয়েছেন।
এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল সড়কের হরতকিরচালা এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসের তিনজন ও অটোরিকশার দুইজন যাত্রী আহত হন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরের নয়নপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে একটি সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমান সিএনজি অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী ও এক পুরুষ নিহত হন। এসময় সিএনজির ধাক্কায় আহত হয় আরো ৪ জন। মাওনা হাইওয়ে থানার ওসি হেলালুল ইসলাম দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে সড়ক চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ