1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ পাউন্ডের বেশি অর্থ, যা ব্যয় করা হবে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসায়।

গাজার শিশুদের মুখে হাসি ফোটাতে ১ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশি মিডফিল্ডার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।

নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা।

এ কাজে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অনুদান দিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশি এই ফুটবলার।

এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রেখেছে নুজুম স্পোর্টস। হামজার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করেছে প্রতিষ্ঠানটি।

সংগৃহীত অর্থ দেওয়া হবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থাকে। গাজায় শিশুদের জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে তারা। এই অর্থ দিয়ে চিকিৎসার জন্য প্রয়োজনীয় শিশুদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

এত অল্প সময়ে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে পেরে আনন্দিত হামজা। তবে গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এই সহায়তাকে সামান্য বলেই মনে করেন তিনি।

তার মতে, এখনো অনেক কিছু করার বাকি। ছোট-বড় প্রতিটি উদ্যোগই মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টের শেষে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেছেন হামজা। তাদের কষ্ট লাঘব, শক্তি ও ধৈর্য কামনা করেছেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাও প্রকাশ করেছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ