1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

গাংনীতে আ.লীগ নেতা আকমল হোসেন হত্যা মামলার আসামি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১২
  • ১১৮ Time View

মেহেরপুরের গাংনী পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকমল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপিকর্মী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ১০ টায় গাংনী হাসপাতাল বাজার থেকে নজরুল ইসলামকে থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্রের নেতৃত্বে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।

এসআই নারায়ণ চন্দ্র জানান, আটক নজরুল ইসলাম আওয়ামী লীগ নেতা আকমল হত্যা মামলার আসামি। একই মামলায় আটক নজরুলের বাবা রেজাউল হক ও ভাইকে আসামি করা হয়েছে। আকমল হোসেন হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এই প্রথম কাউকে আটক করা হলো।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে চৌগাছা ভিটাপড়া নামক স্থানে গাংনী পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ১ অক্টোবর ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ