1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩০ : মৃত্যু ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬১ Time View

: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৮২১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬৫ জনের। এর মধ্যে খুলনায় ২৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন, বাগেরহাটে ২ জন, যশোর ও ঝিনাইদহে দুইজন করে এবং সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগ থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বাগেরহাটে ১৬ জন, সাতক্ষীরায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, যশোরে ১৩ জন, ঝিনাইদহে ২৪ জন, মাগুরায় ছয়জন, নড়াইলে ১১ জন, কুষ্টিয়ায় সাতজন, চুয়াডাঙ্গায় সাতজন এবং মেহেরপুরে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত খুলনায় ৬ হাজার ৪৭৩ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২০৪ জন, বাগেরহাটে ২ হাজার ২২৭ জন, সাতক্ষীরায় ৫০৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫১ জন, যশোরে ১ হাজার ৬৫৯ জন, ঝিনাইদহে ৪৮৭ জন, মাগুরায় ৩৮৫ জন, নড়াইলে ৬০৭ জন, কুষ্টিয়ায় ৪২৮ জন, চুয়াডাঙ্গায় ১৬৮ জন এবং মেহেরপুরে ৩২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ১৫ হাজার ২৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬৫ জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৫ জন। এ ছাড়া এ পর্যন্ত ৪০৩ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ