1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী

খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে একজনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ২৩৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View

ঃ খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯৮ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তরের পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত শনিবার (১৭ অক্টোবর) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৮৯ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে।

প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে খুলনায় ২৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, বাগেরহাটে তিনজন, যশোর ও ঝিনাইদহে দুজন করে এবং সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হওয়ায় বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৩৩ জনের মধ্যে খুলনা জেলায় ৬৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, বাগেরহাটে ৪১ জন, যশোরে ২৮ জন, ঝিনাইদহে ২১ জন, মেহেরপুরে ১২ জন, সাতক্ষীরা জেলায় সাতজন, নড়াইলে সাতজন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, কুষ্টিয়ায় তিনজন এবং চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১৭ হাজার ৬৮৯ জন রোগীদের মধ্যে ১৬ হাজার ২১৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া ৪১০ জন রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ