1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

খালেদা জিয়ার বাসভবনের ৯ জন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৮০ Time View

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. মামুন। রবিবার (১১ এপ্রিল) গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের এ তথ্য জানান মামুন।

মামুন বলেন, ‘খালেদা জিয়ার কোনও উপসর্গ নেই। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৯ জন করোনায় আক্রান্ত হওয়ার পর তারও পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার কোনও উপসর্গ না থাকলেও পরবর্তী কিছু ঘটলে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার জন্য একটা কেবিন বুকিং করে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল শনিবার (১০ এপ্রিল) বিকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। রবিবার (১১ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল নমুনা নেওয়া হয়েছে। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। দেশবাসীকে আহ্বান জানাবো, খালেদা জিয়াও আহ্বান জানিয়েছেন, তার রোগমুক্তির জন্য দোয়া করেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ