1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

খালেদা ও তারেককে গ্রেফতার করতে হবে : হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ১৪৪ Time View

hasanmahmudজিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করা প্রয়োজন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সুতরাং তাদের এ বক্তব্য রাষ্ট্রদ্রোহী, সংবিধান পরিপন্থী ও ষড়যন্ত্রমূলক। এ জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে গ্রেফতার করতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক কিংবা প্রথম রাষ্ট্রপতি দাবি করেননি। তাহলে এরা এ ধরনের তথ্য কোথায় পেল? যে নেত্রী নিজের জন্মদিন চারবার বদলাতে পারেন, তাদের দ্বারা যেকোনো মিথ্যাচার সম্ভব। প্রকৃতপক্ষে, বিএনপির রাজনীতি মিথ্যাচারের ওপর নির্ভরশীল।

তিনি বলেন,  বিএনপি নেতারা একটা কথা বলতো- কুকুর লেজ নাড়ে না, লেজে কুকুর নাড়ে। তারেক রহমানের পর তার মা খালেদা জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াকে বলার পর সেটাই প্রমাণিত হয়েছে।

হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান মুজিবনগর সরকারের শুধুমাত্র একজন বেতনভুক্ত কর্মচারী ছিলেন সেই নথিপত্র আমাদের কাছে আছে। প্রয়োজনে সেটা প্রকাশ করব। জিয়াউর রহমান প্রকৃতপক্ষে স্বেচ্ছায় মুক্তিযুদ্ধে যাননি। তিনি বাধ্য হয়ে মুক্তিযুদ্ধে গেছেন। সেখানে তিনি যুদ্ধ করেননি। পাকিস্তানিদের গুপ্তচরবৃত্তি করেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ব্রিগেডিয়ার বেগ জিয়াউর রহমানকে একটি চিঠি দিয়েছিলেন। সেখানে লেখেন- তোমার কাজে আমরা খুশি। তোমার স্ত্রী-সন্তানদের নিয়ে চিন্তা করো না। এই চিঠি প্রমাণ করে জিয়া ছদ্মাবরণে মুক্তিযুদ্ধ করেছেন। এরপর তিনি সম্প্রতি প্রকাশিত সেই চিঠি সাংবাদিকদের দেখান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি হেমায়েত উদ্দিন বীরবিক্রম, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ