1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

খারাপ দিন আসছে: জলিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৩৪ Time View

‘সামনে দেশের খারাপ দিন আসছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাপ্তাহিক বাণিজ্য বিচিত্রা আয়োজিত জাল টাকা প্রতিরোধে গণসচেতনতা ও এর সৌন্দর্য অক্ষুন্ন রাখার উপায় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যেভাবে দেশে মূল্যস্ফীতি ঘটছে তাতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ ও ভিশন ২০২১ বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে। তবু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনা করে যাচ্ছেন। এ সময় তার পাশে দুঃসাহসী লোকের প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘দেশে যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ায় একে বাধাগ্রস্ত করতে দেশ ও জাতির বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। এই বিচার না হলে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে।’

‘দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য প্রয়োজন’ বলেও মন্তব্য করেন জলিল।

সাপ্তাহিক বাণিজ্য বিচিত্রার সম্পাদক শহীদুল্লা পাটওয়ারির সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য রাখেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারাকাত, বিএফইউজের সাবেক মহাপরিচালক আলতাফ মাহমুদ, ছেঁড়া টাকা ব্যবসায়ী সানোয়ার হোসেন প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ উপস্খাপন করেন দেশচিন্তা পত্রিকার নির্বাহী সম্পাদক কামরুদ্দিন হীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ