1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

কয়রায় বোমাসহ জামায়াতের ২৪ নারী কর্মী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১৪২ Time View

atok nari jamatবিশেষ অভিযান চালিয়ে হাতবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ জামায়াতের ২৪ নারী কর্মীকে আটক করেছে কয়রা থানা পুলিশ।

উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রাম থেকে রবিবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।

খুলনা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ২৪ নারী কর্মীকে আটক করেছে। এ সময় কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি হাতবোমা এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, আটকদের বিষয়ে যাচাই-বাচাই এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হবে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গোবরা গ্রামের মাওলানা আ. হাইয়ের বাড়িতে ২ শতাধিক জামায়াতের নারী কর্মী প্রশিক্ষণ নিচ্ছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন ২৪ কর্মীকে আটক করা হয়েছে। আটকদের বাড়ি কয়রা সদর ইউনিয়নের গোবরা ও ঘাটাখালি গ্রামে।

আটকরা হলেন মৃত মোছাদ্দেক আলীর স্ত্রী ফতেমা বেগম (৪৫), আলাউদ্দিন সরদারের স্ত্রী সাকিলা বেগম (২৩), ইয়াসিন সরদারের মেয়ে তামজিলা (১৭), মৃত মোসলেম সরদারের স্ত্রী আছিযা খাতুন (৪০), আবুল বাশারের স্ত্রী আসমা বানু (৪৫), অহেদুলের স্ত্রী শাহিনা পারভীন (৩০), নূর ইসলামের স্ত্রী মমতাজ পারভিন (৩০), জেহের আলীর স্ত্রী হালিমা বেগম (৪০), লাইলি বেগম (৪৫), আসুরা বেগম (৫৫), মরিয়ন বেগম (৫০), তহুরা খাতুন (৫০), তাসলিমা বেগম (৩০), তাসলিমা বেগম (২৫), মোমেনা খাতুন (৩০), কোহিনুর বেগম (২৪), খালেদা বেগম (৪৯), আয়েশা বেগম (৫০), নাজমা বেগম (২২), আনোয়ারা বেগম (৩০), ইসমাতয়ারা (১৯), জাকিয়া বেগম (৪০) তানজিলা বেগম (২২) ও জাকিয়া বেগম (৩৫)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ