1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

ক্রিকেট থেকে দূরে সরে গেলেন শেন ওয়ার্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩
  • ১৬৩ Time View

shaneক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান ক্রিকেট গ্রেট শেন ওয়ার্ন। ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন মেলবোর্ন স্ট্রারসের এই তারকা ক্রিকেটার।

লর্ডসে গত শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হল অব ফেমে অভিষিক্ত এই লেগ স্পিন লিজেন্ড প্রথম দুই মৌসুমে দলীয় পারফরমেন্সে দারুণ অবদান রাখেন। এখন ব্যস্ততার কারণে মাঠকে বিদায় বললেন এই ৪৩ বছর বয়সী।

তিনি বললেন, ‘আমি মনে করি বিগ ব্যাশে জুতোজোড়া তুলে রাখার এখনই সঠিক সময়। ব্যবসা বাণিজ্য, পরিবার ও দুই মহাদেশে ধারাভাষ্য সবকিছু একসঙ্গে করা কঠিন।’

বিগ ব্যাশে দলের দায়িত্বে ক্যামেরুন হোয়াইটে আস্থা রাখছেন টেস্ট ক্রিকেটে প্রথম ৭০০ উইকেটের মালিক, বললেন; ‘আমি এই খেলা সবসময় ভালোবেসেছি, কিন্তু এখন পর্যবেক্ষণ করার সময়। ক্যামেরুন (হোয়াইট) ও তার দলের জন্য অনেক শুভকামনা থাকল।’

প্রথম দুই মৌসুমে দলে ওয়ার্নেও  প্রভাবকে বড় করে দেখছেন মেলবোর্ন স্টার্স প্রধান কোচ গ্রেগ শিপার্ড,‘ড্রেসিংরুমে শেনের সঙ্গে মতবিনিময় করাও অনেক ভালো কিছু। তার একক ও ব্যতিক্রমী দক্ষতাও পরবর্তী প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, ১৯৯২ থেকে টেস্ট অভিষেকের পর ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্ন। এরপর ভারত ও অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে পারফরমেন্স ধরে রেখেছিলেন এই লেগ স্পিন লিজেন্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ