1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

ক্রিকেটে বাংলাদেশের সাফল্য গবেষণায় আইসিসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬
  • ১৬১ Time View

1773ক্রিকেটের অভিজাত আঙ্গিনায় প্রবেশের পর তিক্ত সব অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হয়েছে বাংলাদেশকে। একসময় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার শত শত প্রস্তাব বাতাসে উড়েছে। সেই সময় আজ ইতিহাস হয়ে গেছে। সব সমালোচনা আর গালিগালাজকে ইতিহাস বানিয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেট আজ আইসিসির কাছে উন্নয়নের রোল মডেল। আর এ রোল মেডেল মেনে পাপুয়া নিউগিনি, নেপাল, বার্বাডোজসহ বিশ্বের অন্যান্য দেশ উন্নতি করতে পারে। তা নিয়ে গবেষণা করতেই ঢাকায় অবস্থান করছেন আইসিসির প্রতিনিধি ও অস্ট্রেলিয়ার ডেকেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিলা নিউগেন।

গত কয়েক বছরে বিপুল বিক্রমে উন্নতি করছে বাংলাদেশের ক্রিকেট। ২০১৪ সালের শেষভাগ থেকে ২০১৫ সালে এসে যা বিরাটাকায় রুপ নিয়েছে। এক টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগাররা হারিয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিধর দলকে। বছরের প্রারম্ভে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে ভূপাতিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মাশরাফি বাহিনী। এবার তাই বাংলাদেশকে রোল মডেল বানিয়ে সহযোগী দেশগুলোর সামনে তুলে ধরবে আইসিসি।

কিভাবে এতো এগিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। তা নিয়ে গবেষণা করতেই আইসিসির প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ার ডেকেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিলা নিউগেন। ক্রিকেটে এদেশের সাফল্যের নেপথ্যের কারণগুলো খুঁজে পাপুয়া নিউগিনি, বারবাডোস, নেপালের মতো দেশগুলোর সামনে বাংলাদেশকে রোলমডেল হিসেবে তুলে ধরবে আইসিসি। আর এ গবেষণায় শিলা নিউগেনকে সহযোগিতা করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও আইসিসির ডেভেলপমেন্ট কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির স্বকীয়তা, সরকারের সমর্থন, মিডিয়ার ভূমিকা সহ অনেক বিষয়কেই বাংলাদেশের সফলতার কারণ হিসেবে দেখছেন শিলা। এই গবেষণায় তার সহযোগী বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

শিলা নিউগেন বলেন, বাংলাদেশ ক্রিকেটের আর্থ সামাজিক প্রেক্ষাপট, ক্রিকেট বোর্ডের সক্রিয়তা, সরকারের সহায়তা, দর্শকদের সমর্থন, নিয়মিত খেলা মাঠে গড়ানো, কমার্শিয়াল পার্টনারদের আগ্রহ, মিডিয়ার ভূমিকা সবকিছুর কারণেই বাংলাদেশের ক্রিকেট এতো এগিয়েছে। আইসিসি চায় যেসব সহযোগী দেশে ক্রিকেট খেলা হয় তারা যেন বাংলাদেশকে রোল মডেল মানে।

তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন শিলা নিউগেন। শুক্রবার ঢাকা ত্যাগ করে আইসিসির কাছে রিপোর্ট করবেন ডেকেন বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ