1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

ঘরের মাটিতে প্রায় ৩১ বছর ও সবমিলিয়ে ১২ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। তৃতীয় দিন শেষে মাঠ ছেড়েছে মাথা উঁচু করে।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ১৬২ রানের বিপরীতে ২৫৬ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ভালোই জবাব দেয় নিউজিল্যান্ড। ২ উইকেটে ১৩৪ রান নিয়ে আজকের দিন শুরু করে তারা। চার ফিফটিতে ৩৭২ রান তুলে অস্ট্রেলিয়ার সামনে দাঁড় করায় ২৭৯ রানের বড় লক্ষ্য।

নিউজিল্যান্ডের মাটিতে এই লক্ষ্য পাড়ি দিয়ে জয়ের ইতিহাস নেই কারোই। অস্ট্রেলিয়া সেই ইতিহাস নতুন করে লিখতে পারবে কি না তা সময়ই বলে দেবে। আপাতত ৪ উইকেটে ৭৭ রান দিয়ে দিন শেষ করেছে তারা। ট্রাভিস হেড ১৭ ও মিচেল মার্শ ২৭ রানে অপরাজিত আছেন।

সফরকারীদের টপ অর্ডারে ধস নামান ম্যাট হেনরি ও বেন সিয়ার্স। ৩৪ রানের ভেতরই তুলে নেন অস্ট্রেলিয়ার চার উইকেট। দুই ওপেনার স্টিভেন স্মিথ (৯) ও উসমান খাজা (১১) শিকার হন হেনরির। লাবুশেনকে (৬) কট এন্ড বোল্ড ও ক্যামেরন গ্রিনের (৫) স্টাম্প উড়িয়ে দেন সিয়ার্স।

নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৮২ রান আসে রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে। এছাড়া টম ল্যাথাম ৭৩, কেইন উইলিয়ামসন ৫১ ও ড্যারিল মিচেল করেন ৫৮ রান। শেষ দিকে ৪৪ রানের কার্যকরী এক ইনিংস খেলেন স্কট কুগেলেইন। অজিদের হয়ে প্যাট কামিন্স ৪টি ও ন্যাথান লায়ন শিকার করেন ৩ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ