1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

ক্রাইস্টচার্চে নিহতদের শ্রদ্ধা : নিউজিল্যান্ডের নীরবতার ঢেউ অস্ট্রেলিয়াতেও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৬৪ Time View

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নিউজিল্যান্ড। এজন্য দেশব্যাপী আজান সম্প্রচার ও দুই মিনিট নীরবতা পালন করা হয় নিউজিল্যান্ডে। পাশাপাশি অস্ট্রেলিয়াও এ সময় একাত্ম হয়ে নীরবতা পালন করেছে।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া। ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের আজান নিউজিল্যান্ডে সম্প্রচার কেন্দ্র থেকে সরাসরি প্রচার করা হয়। নিউজিল্যান্ড জুড়ে যখন আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, প্রধানমন্ত্রী জাসিন্দা আরডানসহ আহত ব্যক্তিরা মসজিদের বিপরীত পাশের পার্কে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার জনগণও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজানের সময় রাস্তায় দাঁড়িয়ে যান। অনেকে বাজারে কেনাকাটা করছিলেন। তারাও সে অবস্থাতেই দাঁড়িয়ে পড়েন। তারাও দুই মিনিট নীরবতা পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ