1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

কোন পরিকল্পনাই কাজ করছে না: নাঈম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২
  • ২১৮ Time View

একের পর এক ম্যাচ হেরে কোণঠাসা সিলেট রয়্যালস। প্রতিযোগিতায় এখনো পর্যন্ত কোন ম্যাচে জয়ের মুখ  দেখেনি দলটি। সাফল্য পেতে চেষ্টার কোন ক্রটি ছিলো না। তারপরও জয়ের সাক্ষাৎ পাচ্ছে না দল এমন কথাই জানিয়েছেন নাঈম ইসলাম।

নাঈম ইসলাম বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু কোন পরিকল্পনাই কাজে আসছে না। সবকিছু আমাদের বিপরীতে যাচ্ছে।’

কোচ, অধিনায়ক, বিদেশি ক্রিকেটারদের বিষয়ে নাঈম বলেন, ‘কোচ ঠিক আছেন, প্লেয়াররা পারফর্ম করতে পারছেন না। ট্রেগোর বদলে অধিনায়ক হিসেবে ম্যানেজমেন্ট অলক কাপালীকে এনেছেন। অলক অসুস্থ হওয়ায় তার বদলে ইমরুল কায়েসকে নেতা করা হয়েছে। কিন্তু কোন উদ্যোগই টিমের জন্য ভালো ফল বয়ে আনেনি। অন্য টিমে ৬০ থেকে ৭০ শতাংশ গুরুত্ব রেখেছে ফরেনাররা। আমাদের টিমের ফরেনাররা ভালো করতে পারেনি।’

সিলেট রয়্যালসের ক্রিকেটাররা মানসিক চাপ ও অস্থিরতা থেকে বেরোতে পারছেন না বলে অভিমত দিয়েছেন রয়্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। বলেন, ‘বিপিএল শুরুর আগে টিম স্ট্রং ছিলো। দু-এক ম্যাচ হারার পর থেকে ক্রিকেটাররা আপসেট হয়ে পড়েন। মানসিক চাপ থেকে বেরোতে পারছেন না তারা। মানসিক অস্থিরতা কাজ করছে সবার মধ্যে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ