1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টাকালে দু’কাভার্ডভ্যান আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩
  • ১৯০ Time View

উচ্চ শুল্কের পণ্য নিম্ন শুল্ক দেখিয়ে মিথ্যা ঘোষণা দিয়ে খালাসের সময় চট্টগ্রাম বন্দরে দুটি কাভার্ডভ্যান আটক করেছেন চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডের গেইট দিয়ে খালাসের সময় এসব কাভার্ডভ্যান আটক করা হয়।

উচ্চ শুল্ক হারের বেভারেজ কম শুল্ক দেখিয়ে জুস আমদানি করে ঢাকার গুলশান এলাকার নাভানা টাওয়ারের ফুডেক্স ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। নগরীর আগ্রাবাদ লাকি প্লাজার প্রিন্স মুভিং এজেন্সি এসব পণ্য খালাসের দায়িত্বে ছিল।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (তদন্ত) সুপারিটেন্ডেন্ট এস এম জাকির হোসেন বাংলানিউজকে জানান, উচ্চ শুল্কের বেভারেজ জুস নিম্ন শুল্কের ঘোষণা দিয়ে খালাসের সময় বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে কাভার্ডভ্যান দু’টি আটক করা হয়েছে।

আটক কাভার্ডভ্যান দু’টি বন্দর কতৃপক্ষের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।

জাকির হোসেন বলেন,‘উচ্চ শুল্কের এসব বেভারেজ পণ্যে প্রায় এক কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করছিল ওই প্রতিষ্ঠানটি।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ