1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

কেউ বলেনি ভাই রিভিউটা নেন : সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮২ Time View

দুবাইয়ে বাঁচা মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৮৩ রান করে। রান তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ২ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। তাতে বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। সুপার ফোরে নাম লেখায় শ্রীলঙ্কা।

এদিন কুশল মেন্ডিস থামেন ৩৭ বলে ৬০ রান করে। ২ রানে মুশফিকুর রহিমের হাতে জীবন পাওয়ার পর মেন্ডিস আরও তিন-তিনবার জীবন পান। তার মধ্যে তৃতীয়বার ৩১ রানে জীবন পান বাংলাদেশ রিভিউ না নেওয়াতে। এক প্রান্তে যখন উইকেট পড়ছিল আরেক প্রান্তে ঝড়ো ব্যাটিং করে যাচ্ছিলেন মেন্ডিস। শেষ পর্যন্ত তার গড়ে দেওয়া ভিতে জয়ের হাসি হাসে শ্রীলঙ্কা।

কেন রিভিউ নেওয়া হয়নি? শুধু তাই নয়, এর আগেও এমন হয়েছে বারবার। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এমন প্রশ্নের মুখোমুখি হন অধিনায়ক সাকিব আল হাসান।
তার সহজ স্বীকারোক্তি, তাকে কেউ বলেনি রিভিউ নিতে। সাকিব বলেন, ‘কেউই শোনে নাই আসলে। কাভারে ছিলাম, শুনতে পাইনি। কেউই বলেনি, ভাই রিভিউটা নেন। বোলার থেকে শুরু করে কেউই না।’

২৯ রানেও আউট হয়েছিলেন মেন্ডিস। মেহেদির বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। মুশফিক ক্যাচ ধরলেও বলটি নো হয়। এরপর ইবাদতের বল মেন্ডিসের ব্যাট ছুঁয়ে যায় মুশফিকের হাতে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। উলটো দেন ওয়াইড। রিভিউ নেয়নি বাংলাদেশ। পরে দেখা যায় বল ব্যাট ছুঁয়ে গেছে। আর চতুর্থবার রানআউট থেকে বেঁচে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ