1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

কুয়েত আরও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে: দূত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View


ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রয়াসে কুয়েত দক্ষিণ এশিয়ার এই দেশটি থেকে দক্ষ কর্মীসহ আরও মানবসম্পদ নিয়োগ করবে। ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি আজ এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কুয়েত রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি ছিলেন “বাংলাদেশের চমৎকার বন্ধ” এবং আগামী দিনেও তিনি এই ভূমিকা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ “কুয়েতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক” গড়ে তুলতে চায়।
কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, উপসাগরীয় আমিরাতে ৩ লাখের বেশি বাংলাদেশি কাজ করছে এবং তার দেশ আরও বাংলাদেশি নিয়োগ করতে আগ্রহী। কুয়েতে ৫ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্যও কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিয়োগ করতে চাই।”
বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগ খাতে বৃহত্তর সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ