1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

কুয়েতে দুই ইরানি গুপ্তচরের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬
  • ১৪০ Time View

1729ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুয়েতের একটি আদালত দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এদের একজন কুয়েতি এবং অন্যজন ইরানি নাগরিক। তবে আদালতে রায় ঘোষণার সময় ওই ইরানি নাগরিক উপস্থিত ছিলেন না। খবর বিবিসির।

এ দুজন ছাড়াও একই অপরাধে আরও ২০ জনকে পাঁচ থেকে পঁচিশ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই কুয়েতি নাগরিক। শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে সৃষ্ট সৌদি-ইরান বিরোধে সৌদি আরবের পক্ষ নিয়ে তেহরান থেকে তাদের দূতকে প্রত্যাহার করেছে কুয়েত।

এর কয়েকদিন পরে গুপ্তচর বৃত্তির দায়ে সাজা দেয়ার এ ঘটনা ঘটলো। কুয়েতের সরকারি আইনজীবীরা বলছেন, ২৬ জনের একটি সন্ত্রাসী সেল ইরান এবং লেবাননের শিয়া গোষ্ঠী হেযবুল্লার হয়ে কুয়েতের বিরুদ্ধে চক্রান্ত করছিল। তাদের কাছ থেকে বিস্ফোরক, অস্ত্র এবং আড়ি পাতার বিভিন্ন যন্ত্র পাওয়া গেছে বেলে দাবি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ