1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও

কুমিল্লা সীমান্তে ক্যামেরুনের নাগরিক আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৯ Time View

1014কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে নিকোল সিংড (৩৭) নামের এক ক্যামেরুনের নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লাস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিবির বাজার কোম্পানির অধীন গোলাবাড়ি পোস্টের (বিওপি) দায়িত্বপ্রাপ্ত বিবিজির সদস্যরা তাকে আটক করে।

১০ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, সীমান্তের গোলাবাড়ি বিওপির অদূরে সীমান্ত পিলার নং-২০৮২/৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর থেকে ওই বিদেশি নাগরিককে আটক করা হয়। এ সময় তার কাছে বাংলাদেশে প্রবেশের পাসপোর্ট ও ভিসাসহ বৈধ কোনো কাগজপত্র ছিল না। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি ক্যামেরুনের নাগরিক বলে জানিয়েছেন।

এদিকে বেলা পৌনে ১১ টায় বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটক ওই বিদেশি নাগরিককে কোতয়ালি থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ