একসময় ঘরে ঘরে ব্যবহৃত শীতলপাটি এখন হারাতে বসেছে তার কদর। সেই ঐতিহ্যবাহী শীতলপাটিকেই আধুনিক নকশায় স্যান্ডেলে রূপ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। তাঁদের উদ্যোগ 'বুনন বাজার'-এর লক্ষ্য, দেশীয় কারুশিল্পকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার পাশাপাশি ঐতিহ্যবাহী এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করা।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.