1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

কাশ্মীরে কার বুকে মাথা রাখলেন শ্রাবন্তী?

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

ভূস্বর্গ কাশ্মীর। চারদিকে ছেয়ে আছে বরফের আস্তরণ। এর মাঝে দেখা যায় ন্যাড়া গাছের আঁকাবাঁকা ডাল। এমন নৈস্বর্গিক পরিবেশে এক ব্যক্তির বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কে তিনি? আর ছবিটার পেছনের গল্পই বা কী?

যার বুকে মাথা রেখে প্রশান্তিতে চোখ বুজে আছেন শ্রাবন্তী, তিনি টালিউড অভিনেতা ওম সাহানি। ছবিটাও মূলত তাদের নতুন সিনেমার গানের দৃশ্য থেকে নেওয়া। সিনেমাটির নাম ‘ভয় পেয়ো না’। বেশ কিছুদিন আগেই এর সংলাপ অংশের শুটিং শেষ হয়েছে। এখন চলছে গানের চিত্রায়ন।

গানের জন্য বেছে নেওয়া হয়েছে কাশ্মীরের মতো জায়গাকে। সেখানকার চোখ জুড়ানো পরিবেশে ওম-শ্রাবন্তীর রসায়ন ক্যামেরাবন্দি করছেন নির্মাতা অয়ন দে। এর ফাঁকেই নায়ক-নায়িকাকে স্থিরচিত্রের ফ্রেমে আটকেছেন ওমের স্ত্রী মিমি দত্ত।

ছবিটি পোস্ট দিয়েছেন ওম নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা। অপেক্ষা সইছে না আর।’

প্রসঙ্গত, ওম সাহানি বিয়ে করেছেন ২০২১ সালের প্রথম দিন। টিভি সিরিয়ালে একসঙ্গে কাজ করতে গিয়ে মিমি দত্তের সঙ্গে তার পরিচয় হয় ২০১১ সালে। এরপর বন্ধুত্ব ও ভালোবাসা গড়ে ওঠে তাদের মধ্যে।

অন্যদিকে শ্রাবন্তী চ্যাটার্জি বর্তমানে প্রেম করছেন অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সংসার ছেড়ে এসে এই সম্পর্কে যুক্ত হয়েছেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ