1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৮৮ Time View

আসছে ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কার্তিক আরিয়ানের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘শেহজাদা’। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেলার। ‘শেহজাদা’ সিনেমাটি মূলত তেলেগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’র হিন্দি রিমেক।

তেলেগু সিনেমাটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। হিন্দি রিমেকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কৃতী শ্যাননকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালাসহ আরও অনেকে।

ট্রেলারে উত্তেজনাময় অ্যাকশনে অংশ নিতে দেখা যাচ্ছে কার্তিককে। যা দেখে আরও উচ্ছ্বসিত তার অনুরাগীরা। কার্তিক কতটা ভালো অভিনয় করতে পারবে, এখন সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, গত বছরটি খুব ভালো কেটেছে কার্তিক আরিয়ানের। তার অভিনীত সবকটি সিনেমাই দারুণ সফলতা লাভ করেছে। চলতি বছরও তার একাধিক সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘শেহজাদা’ ছাড়াও তাকে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’, ‘আশিকি ৩’ এবং নাম ঠিক না হওয়া বেশ কিছু সিনেমাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ