1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

কানে মোবাইল, ট্রেনে কাটা পড়ল তিন বন্ধু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪
  • ১৪৭ Time View

স্থান ও সময় বিবেচনা না করে মোবাইল ফোন ব্যবহার কারো জন্য কাল হতে পারে সে কথাটা যেন ভুলেই যান অনেকে। ঠিক তেমনি অসময়ে ঝুঁকিপূর্ণ স্থানে মোবাইল ফোন ব্যবহার করে প্রাণ হারালো তিন যুবক।ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের ইচ্ছাপুরে। মোবাইল ফোন কানে দিয়ে রেল লাইন পার হচ্ছিলেন তিন যুবক। ফোনে এতোটাই মগ্ন ছিলেন তারা যে, ট্রেনের আওয়াজ শুনতে পায়ননি কেউই। আর ট্রেনও নিজ গতিতে চলার সময় পিষে দিয়ে গেলো তিনজনকেই। ঘটনাস্থলে মৃত্যু হলো তাদের।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি, পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশের ধারণা, নিহত তিনজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। এ ঘটনায় ট্রেন পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ