1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

কানাডার চলচ্চিত্র নির্মাতার লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৫ Time View

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে শুক্রবার কানাডার প্রামাণ্য চিত্র নির্মাতা ও রক্ষণশীল রব স্টিওয়ার্টের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে হাঙর নিয়ে এক প্রামাণ্য চিত্র তৈরির সময় সমুদ্রের পানিতে ডুব দেয়ার পর তিনি নিখোঁজ হয়েছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, গত মঙ্গলবার বিকেলে প্রামাণ্য চিত্র তৈরির জন্য ইসলামোরাদা দ্বীপের চার নটিক্যাল মাইল দূরে অ্যালিগেটর রিফ কোরাল রিফে তিন ক্রুসহ তিনি পানিতে ডুব দেন। এরপর স্টিওয়ার্ট (৩৭) নিখোঁজ হন। তবে অন্য তিনজন নিরাপদে উঠে আসেন।
ফ্লোরিডার কোস্ট গার্ড সেভেন ডিস্ট্রিক্টের এক মহিলা মুখপাত্র জানান, শুক্রবার বিকেলে লাশ উদ্ধারের খবর পাওয়া যায়।
তিনি বলেন, স্টিওয়ার্টের সর্বশেষ জ্ঞাত অবস্থান থেকে ৩শ’ ফুট দূর ও ২২০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কি লারগো ফায়ার ডিপার্টমেন্টের স্বেচ্ছাসেবী ডুবুরি দল লাশটি উদ্ধার করে সেটি স্টিওয়ার্টের বলে জানায়। তবে করোনরের অফিস আনুষ্ঠানিকভাবে লাশের পরিচয় জানাবে।
এর আগে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড স্টিওয়ার্ডের উদ্ধারে তল্লাশি অভিযান স্থগিতের ঘোষণা দেয়।
স্টিওয়ার্ডের মৃত্যুর কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোন মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ